মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এক অনন্য ঐতিহাসিক জনপদ
মেহেরপুরকে 'হিস্টোরিক্যাল ট্যুরিজম' হাব হিসেবে গড়ে তোলা সম্ভব। মুজিবনগরকে কেন্দ্র করে পর্যটকদের জন্য বিশ্বমানের সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।
সীমান্তবর্তী জেলা হওয়ায় চোরাচালান রোধে কঠোর নিরাপত্তা জরুরি। ভূগর্ভস্থ পানিরস্তর রক্ষায় পুকুর বা জলাধার খননের মাধ্যমে বিকল্প পানি ব্যবস্থা গড়তে হবে।
মেহেরপুরের সেরা মানসম্পন্ন কলা ও ফলকে খাদ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে 'ভ্যালু-অ্যাডেড পণ্য' হিসেবে রপ্তানি করে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা সম্ভব।